click on images to know more about the Images
ভারত মাতার মহান সন্তান
যোগেন্দ্রনাথ মহাপ্রাণ।
বঞ্চিত জনের মুক্তিযোদ্ধা
ভুলিনি তোমার অবদান।
সংবিধান মোদের রক্ষাকবচ
রচেছেন ডক্টর আম্বেদকর।
তোমার জন্যই সংবিধান সভায়
পেয়েছিলেন প্রবেশাধিকার।
সর্বদা ছিলো তোমার প্রয়াস
বাংলা ভাগের বিরুদ্ধে।
ঐক্যবদ্ধ বাংলা গড়তে
নেমেছিলে তুমি যুদ্ধে।
তুমি ত্যাগের মূর্ত প্রতীক
দিয়েছ মন্ত্র বাঁচার।
তোমার জন্যই রাজনীতিতে
দলিত পেলো অধিকার।
তোমার জন্যই পাচ্ছি শিক্ষা
পাচ্ছি এখনো চাকরি।
তোমার জন্যই সব অধিকার
পায় দলিত নারী।
দলিত জনের মুক্তি লাগি
আজীবন করেছো সংগ্রাম।
তাই, ইতিহাসের পাতায় লেখা
স্বর্ণাক্ষরে তোমার নাম।