click on images to know more about the Images
আকাশ তোমার নীল চোখে
ভ্রুকুটি এঁকে
প্রেমিকের মতো প্রেমিক হয়ে
জড়িয়ে ধরো অঝোর প্রেমে।
তোমার ছোঁয়ায় আমার রুমকূপ
রন্ধে রন্ধে প্রেম জাগিয়ে
জুঁই ফুলের সুগন্ধে ভরে
পরশে পরশ লাগিয়ে
বুকে ধরো আপন করে।
জনম থেকে জনম ধরে
আগলে রেখো আপন করে।
সুখ দিয়ে, আনন্দ দিয়ে
মাঝে মাঝে বেদনাতেও
ভরে দিও জীবন্ত প্রেমিক হয়ে।
আকাশ তোমার ঠোঁটে ঠোট রেখে
মায়াভরা চোখ দেখে -
পাগল প্রেমিক হয়ে
আমার যত্ন নিয়ে, কাছে ঘেঁষে
ভালোবেসে আপন করলে
চির সুখ বুকে নিয়ে
আপন মনে গুন গুনিয়ে
তুমি আমার ভালো প্রেমিক হলে।
আকাশ, তোমার শরীরে শরীর ঘেঁষে
ফিরে যেতে
ভালোবেসে আবার এলে
নরম মনে আলতো করে
আমায় বললে-"এলে তুমি "আপন মনে
ঠিক তখনই গেলে তুমি
আমায় রেখে-- একলা ফেলে
ভালো প্রেমিক,প্রেমিক হয়ে