click on images to know more about the Images

অকারণ

Author: বিশ্বজিৎ মণ্ডল

জীবন কেন অকারণ 

খুঁজে মরে সুখ, 

ওই দেখো তরুণদের 

জলে ভেজা মুখ। 

প্রকৃতি অসহায় আজ 

মেয়েদের গর্জন,,,

এ মানুষ করতে পারে না কেন?

ক্ষতিগুলো বর্জন। 

ভাবাভাবি, করে বৃথা 

দিন যায় কেটে,,,,

ঠিকানা বিহীন যাযাবর, পথ চলে 

খালি পায়ে হেঁটে। 

অকারণ আনমনে 

ছুটে আসে ব্যথা,,,

জীবনটা হয়ে গেছে 

ঝরে যাওয়া পাতা।।