click on images to know more about the Images

আমার ত্রিরঙা

Author: শুভ মন্ডল

ওরে আমার ত্রিরঙা তুমি শুধু পতাকা নও

তুমি তো আমার মায়ের আঁচল, গর্বে ভরা প্রাণ;

গেরুয়া রঙে জ্বলে বীরের ত্যাগ, সাহসের আগুন,

যারা হাসিমুখে বলেছিল “ভারত মাতা কি জয়” 

 

শুভ্র রঙে শান্তির ছোঁয়া, ভেদাভেদহীন দেশ,

জাতি-ধর্ম-বর্ণ ভুলে এক পরিচয় ভারত;

সবুজ রঙে মাঠ-ঘাট, শস্যভরা মাটির গন্ধ,

তোমার বুকেই জেগে ওঠে আগামী দিনের স্বপ্ন।

 

মাঝে অশোক চক্র বলে থেমোন চলো নিরন্তর,

কর্তব্য, নীতি, সংবিধানের পথে এগিয়ে যাও;

নতুন ভারত গড়ার স্বপ্ন বুকে নিয়ে,

সত্য ও ন্যায়ের আলোয় দেশকে সাজাও।

 

তুমি উঠলে নীল আকাশে, চোখে নামে গর্বের জল,

তোমার প্রতিটি রঙে মিশে আছে রক্ত, ত্যাগ আর গান;

তুমি শুধু পতাকা নও তুমি আমার ভারতমাতা,

তুমি আমার দেশ, আমার গর্ব, তুমি আমার প্রাণ!